গীতবিতান
← সব গান

তোমার গীতি জাগালো স্মৃতি

পর্যায়: প্রেম

তোমার গীতি জাগালো স্মৃতি নয়ন ছলছলিয়া, বাদলশেষে করুণ হেসে যেন চামেলি-কলিয়া ।। সজল ঘন মেঘের ছায়ে মৃদু সুবাস দিল বিছায়ে, না-দেখা কোন্‌ পরশঘায়ে পড়িছে টলটলিয়া ।। তোমার বাণী-স্মরণখানি আজি বাদলপবনে নিশীথে বারিপতন-সম ধ্বনিছে মম শ্রবণে । সে বাণী যেন গানেতে লেখা দিতেছে আঁকি সুরের রেখা যে পথ দিয়ে তোমারি, প্রিয়ে, চরণ গেল চলিয়া ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-24