গীতবিতান
← সব গান

তোমার গোপন কথাটি সখী

পর্যায়: প্রেম

তোমার গোপন কথাটি, সখী, রেখো না মনে । শুধু আমায়, বোলো আমায় গোপনে ।। ওগো ধীরমধুরহাসিনী, বোলো ধীরমধুর ভাষে- আমি কানে না শুনিব গো, শুনিব প্রাণের শ্রবণে ।। যবে গভীর যামিনী, যবে নীরব মেদিনী, যবে সুপ্তিমগন বিহগনীড় কুসুমকাননে, বোলো অশ্রুজড়িত কন্ঠে, বোলো কম্পিত স্মিত হাসে- বোলো মধুরবেদনবিধুর হৃদয়ে শরমনমিত নয়নে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-28