তোমার হাতের অরুণলেখা পাবার লাগি রাতারাতি স্তব্দ আকাশ জাগে একা পুবের পানে বক্ষ পাতি ।। তোমার রঙিন তুলির পাকে নামাবলীর আঁকন আঁকে, তাই নিয়ে তো ফুলের বনে হাওয়ায় হাওয়ায় মাতামতি ।। এই কামনা রইল মনে- গোপনে আজ তোমায় কব পড়বে আঁকা মোর জীবনে রেখায় রেখায় আখর তব । দিনের শেষে আমায় যবে বিদায় নিয়ে যেতেই হবে তোমার হাতের লিখনমালা সুরের সুতোয় যাব গাঁথি ।।