তোমার কথা হেথা কেহ তো বলে না, কের শুধু মিছে কোলাহল সুধাসাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল ।। আপনি কেটেছে আপনার মুল- না জানে সাঁতার, নাহি পায় কুল, স্রোতে যায় ভেসে, ডোবে বুঝি শেষে, করে দিবানিশি টলোমল্ ।। আমি কোথা যাব, কাহারে শুধাব, নিয়ে যায় সবে টানিয়া । একেলা আমারে ফেলে যাবে শেষে অকুল পাথারে আনিয়া । সুহৃদের তরে চাই চারি ধারে, আঁখি করিতেছে ছলোছল্ । আপনার ভারে মরি যে আপনি, কাঁপিছে হৃদয় হীনবল ।।