গীতবিতান
← সব গান

তোমার প্রেমে ধন্য কর যারে

পর্যায়: পূজা

তোমার প্রেমে ধন্য কর যারে সত্য ক'রে পায় সে আপনারে ।। দুঃখে শোকে নিন্দা-পরিবাদে চিত্ত তার ডোবে না অবসাদে, টুটে না বল সংসারের ভারে ।। পথে যে তার গৃহের বাণী বাজে, বিরাম জাগে কঠিন তার কাজে ।। নিজেরে সে যে তোমারি মাঝে দেখে, জীবন তার বাধায় নাহি ঠেকে, দৃষ্টি তার আঁধার-পরপারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-29