তোমার রঙিন পাতায় লিখব প্রাণের কোন্ বারতা ।
রঙের তুলি পাব কোথা ।।
সে রঙ তো নেই চোখের জলে, আছে কেবল হৃদয়তলে
প্রকাশ করি কিসের ছলে মনের কথা ।
কইতে গেলে রইবে কি তার সরলতা
বন্ধু, তুমি বুঝবে কি মোর সহজ বলা- নাই যে আমার ছলা-কলা ।
সুর যা ছিল বাহির ত্যেজে অন্তরেতে উঠল বেজে
একলা কেবল জানে সে যে মোর দেবতা ।
কেমন করে করব বাহির মনের কথা ।।