গীতবিতান
← সব গান

তোমার সোনার থালায় সাজাব আজ

পর্যায়: পূজা

তোমার সোনার থালায় সাজাব আজ দুখের অশ্রুধার । জননী গো, গাঁথব তোমার গলার মুক্তাহার ।। চন্দ্র সূর্য পায়ের কাছে মালা হয়ে জড়িয়ে আছে, তোমার বুকে শোভা পাবে আমার দুখের অলঙ্কার ।। ধন ধান্য তোমারি ধন কী করবে তা কও । দিতে চাও তো দিয়ো আমায়, নিতে চাও তো লও । দুঃখ আমার ঘরের জিনিস, খাঁটি রতন তুই তো চিনিস- তোর প্রসাদ দিয়ে তারে কিনিস এ মোর অনঙ্কার ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-24