গীতবিতান
← সব গান

তোমায় চেয়ে আছি বসে পথের ধারে

পর্যায়: পূজা

তোমায় চেয়ে আছি বসে পথের ধারে সুন্দর হে । জমল ধুলা প্রাণের বীণার তারে তারে সুন্দর হে ।। নাই যে কুসুম, মালা গাঁথব কিসে ! কান্নার গান বীণায় এনেছি যে, দূর হতে তাই শুনতে পাবে অন্ধকারে সুন্দর হে ।। দিনের পরে দিন কেটে যায় সুন্দর হে । মরে হৃদয় কোন্‌ পিপাসায় সুন্দর হে । শূন্য ঘাটে আমি কী- যে করি- রঙিন পালে কবে আসবে তরী, পাড়ি দেব কবে সুধারসের পারাবারে সুন্দর হে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-25