গীতবিতান
← সব গান

তোমায় দেখে মনে লাগে ব্যথা

পর্যায়: শ্যামা

তোমায় দেখে মনে লাগে ব্যথা, হায় বিদেশী পান্থ। এই দারুণ রৌদ্রে, এই তপ্ত বালুকায় তুমি কি পথভ্রান্ত। দুই চক্ষুতে এ কী দাহ- জানি নে, জানি নে, জানি নে কী যে চাহ। চলো চলো আমাদের ঘরে- চলো চলো ক্ষণেকের তরে- পাবে ছায়া, পাবে জল, সব তাপ হবে তব শান্ত।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-22