গীতবিতান
← সব গান

তোমায় সাজাব যতনে কুসুমে রতনে

পর্যায়: নাট্যগীতি

তোমায় সাজাব যতনে কুসুমে রতনে কেয়ুরে কঙ্কণে কুঙ্কুমে চন্দনে।। কুন্তলে বেষ্টিব স্বর্ণজালিকা, কন্ঠে দোলাইব মুক্তামালিকা, সীমন্তে সিন্দুর অরুণ বিন্দুর- চরণ রঞ্জিব অলক্ত-অঙ্কনে।। সখীরে সাজাব সখার প্রেমে অলক্ষ্য প্রাণের অমূল্য হেমে। সাজাব সকরুণ বিরহবেদনায়, সাজাব অক্ষয় মিলনসাধনায়- মধুর লজ্জা রচিব সজ্জা যুগল প্রাণের বাণীর বন্ধনে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-23