গীতবিতান
← সব গান

তোমরা যা বলো তাই বলো

পর্যায়: প্রকৃতি

তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে। আমার যায় বেলা, বয়ে যায় বেলা কেমন বিনা কারণে।। এই পাগল হাওয়া কী গান-গাওয়া ছড়িয়ে দিয়ে গেল আজি সুনীল গগনে।। সে গান আমার লাগল যে গো লাগল মনে। আমি কিসের মধু খুঁজে বেড়াই ভ্রমরগুঞ্জনে। ওই আকাশ-ছাওয়া কাহার চাওয়া এমন ক'রে লাগে আজি আমার নয়নে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-23