তপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে । হৃদয় আমার, শ্যামল-বঁধুর করুণ স্পর্শ নে ।। অঝোর-ঝরন শ্রাবণজলে, তিমিরমেদুর বনাঞ্চলে ফুটুক সোনার কদম্বফুল নিবিড় হর্ষণে ।। ভরুক গগন, ভরুক কানন, ভরুক নিখিল ধরা, দেখুক ভুবন মিলনস্বপন মধুর-বেদন-ভরা । পরান-ভরানো ঘন-ছায়াজাল, বাহির-আকাশ করুক আড়াল- নয়ন ভুলুক, বিজুলি ঝলুক পরম দর্শনে ।।