গীতবিতান
← সব গান

ওরে তোরা নেই বা কথা বললি

পর্যায়: স্বদেশ

ওরে, তোরা নেই বা কথা বললি, দাঁড়িয়ে হাটের মধ্যিখানে নেই জাগালি পল্লী ।। মরিস মিথ্যে ব'কে ঝ'কে, দেখে কেবল হাসে লোকে, নাহয় নিয়ে আপন মনের আগুন মনে মনেই জ্বললি ।। অন্তরে তোর আছি কী যে নেই রটালি নিজে নিজে, নাহয় বাদ্যগুলো বন্ধ রেখে চুপেচাপেই চললি ।। কাজ থাকে তো কর্‌ গে না কাজ, লাজ থাকে তো ঘুচা গে লাজ, ওরে, কে যে তোরে কী বলেছে নেই বা তাতে টললি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-24