তোরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি,
ওই যে আসে, আসে, আসে ।
যুগে যুগে পলে পলে দিন-রজনী
সে যে আসে, আসে, আসে ।।
গেয়েছি গান যখন যত আপন মনে খ্যাপার মতো
সকল সুরে বেজেছে তার আগমনী-
সে যে আসে, আসে, আসে ।।
কত কালের ফাগুন-দিনে বনের পথে
সে যে আসে, আসে, আসে ।
কত শ্রাবণ-অন্ধকারে মেঘের রথে
সে যে আসে, আসে, আসে ।
দুখের পরে পরম দুখে তারি চরণ বাজে বুকে,
সুখে কখন বুলিয়ে সে দেয় পরশমণি ।
সে যে আসে, আসে, আসে ।।
তার পায়ের ধ্বনি,
ওই যে আসে, আসে, আসে ।
যুগে যুগে পলে পলে দিন-রজনী
সে যে আসে, আসে, আসে ।।
গেয়েছি গান যখন যত আপন মনে খ্যাপার মতো
সকল সুরে বেজেছে তার আগমনী-
সে যে আসে, আসে, আসে ।।
কত কালের ফাগুন-দিনে বনের পথে
সে যে আসে, আসে, আসে ।
কত শ্রাবণ-অন্ধকারে মেঘের রথে
সে যে আসে, আসে, আসে ।
দুখের পরে পরম দুখে তারি চরণ বাজে বুকে,
সুখে কখন বুলিয়ে সে দেয় পরশমণি ।
সে যে আসে, আসে, আসে ।।