তরীতে পা দিই নি আমি, পারের পানে যাই নি গো । ঘাটেই বসে কাটাই বেলা, আর কিছু তো চাই নি গো ।। তোরা যাবি রাজার পুরে অনেক দূরে, তোদের রথের চাকার সুরে আমার সাড়া পাই নি গো ।। আমার এ যে গভীর জলে খেয়া বাওয়া, হয়তো কখন্ নিসুত রাতে উঠবে হাওয়া । আসবে মাঝি ও পার হতে উজান স্রোতে, সেই আশাতেই চেয়ে আছি- তরী আমার বাই নি গো ।।