তরী আমার হঠাৎ ডুবে যায় কোন্খানে রে কোন্ পাষাণের ঘায় ।। নবীন তরী নতুন চলে, দিই নি পাড়ি অগাধ জলে- বাহি তারে খেলার ছলে কিনার-কিনারায় ।। ভেসেছিলেম স্রোতের ভরে, একা ছিলেম কর্ণ ধ'রে- লেগেছিল পালের 'পরে মধুর মৃদু বায় । সুখে ছিলেম আপন-মনে, মেঘ ছিল না গগনকোণে- লাগবে তরী কুসুমবনে ছিলেম সেই আশায় ।।