গীতবিতান
← সব গান

তরুণ প্রাতের অরুণ আকাশ

পর্যায়: প্রেম ও প্রকৃতি

তরুণ প্রাতের অরুণ আকাশ শিশির-ছলোছলো, নদীর ধারের ঝাউগুলি ওই রৌদ্রে ঝলোমলো । এমনি নিবিড় ক'রে এরা দাঁড়ায় হৃদয় ভ'রে- তাইতো আমি জানি বিপুল বিশ্বভুবনখানি অকূল-মানস-সাগর-জলে কমল টলোমলো । তাই তো আমি জানি- আমি বাণীর সাথে বাণী, আমি গানের সাথে গান, আমি প্রাণের সাথে প্রাণ, আমি অন্ধকারের হৃদয়-ফাটা আলোক জ্বলোজ্বলো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-19