গীতবিতান
← সব গান

তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল

পর্যায়: নাট্যগীতি

তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল- মুদিয়া আসিছে আঁখি তার, চাহিয়া দেখিল চারি ধার ।। শুস্ক তৃণরাশি-মাঝে একেলা পড়িয়া, চারি দিকে কেহ নাই আর- নিরদয় অসীম সংসার ।। কে আছে গো দিবে তার তৃষিত অধরে একবিন্দু শিশিরের কণা- কেহ না, কেহ না ।। মধুকর কাছে এলে বলে, 'মধু কই । মধু চাই, চাই ।' ধীরে ধীরে নিশ্বাস ফেলিয়া ফুল বলে, 'কিছু নাই, নাই ।' 'ফুলবালা, পরিমল দাও' বায়ু আসি কহিতেছে কাছে । মলিন বদন ফিরাইয়া ফুল বলে, 'আর কী বা আছে ।' মধ্যাহ্নকিরণ চারি দিকে খরদৃষ্টে চেয়ে অনিমিখে- ফুলটির মৃদু প্রাণ হায়, ধীরে ধীরে শুকাইয়া যায় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-24