তোর প্রাণের রস তো শুকিয়ে গেল ওরে ।
তবে মরণরসে নে পেয়ালা ভরে ।।
সে যে চিতার আগুন গালিয়ে ঢালা, সব জ্বলনের মেটায় জ্বালা-
সব শূন্যকে সে অট্টহেসে দেয় যে রঙিন করে ।।
তোর সূর্য ছিল গহন মেঘের মাঝে,
তোর দিন মরেছে অকাজেরি কাজে ।
তবে আসুক-না সেই তিমিররাতি লুপ্তিনেশার চরম সাথি-
তোর ক্লান্ত আঁখি দিক সে ঢাকি দিক্-ভোলাবার ঘোরে ।।