গীতবিতান
← সব গান

তৃষ্ণার শান্তি

পর্যায়: চিত্রাঙ্গদা

তৃষ্ণার শান্তি সুন্দরকান্তি তুমি এসো বিরহের সন্তাপ-ভঞ্জন । দোলা দাও বক্ষে, এঁকে দাও চক্ষে স্বপনের তুলি দিয়ে মাধুরীর অঞ্জন । এনে দাও চিত্তে রক্তের নৃত্যে বকুলনিকুঞ্জের মধুকরগুঞ্জন । উদ্‌বেল উতরোল যমুনার কল্লোল, কম্পিত বেণুবনে মলয়ের চুম্বন । আনো নব পল্লবে নর্তন উল্লোল, অশোকের শাখা ঘেরি' বল্লবীবন্ধন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-19