গীতবিতান
← সব গান

তুই কেবল থাকিস সরে সরে

পর্যায়: পূজা

তুই কেবল থাকিস সরে সরে, তাই পাস নে কিছুই হৃদয় ভরে ।। আনন্দভান্ডারের থেকে দূত যে তোরে গেল ডেকে- কোণে বসে দিস নে সাড়া, সব খোয়ালি এমনি করে ।। জীবনটাকে তোল্‌ জাগিয়ে, মাঝে সবার আয় আগিয়ে । চলিস নে পথ মেপে মেপে, আপনাকে দে নিখিল ব্যেপে- যে ক'টা দিন বাকি আছে কাটাস নে আর ঘুমের ঘোরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-28