গীতবিতান
← সব গান

তুই রে বসন্তসমীরণ

পর্যায়: নাট্যগীতি

তুই রে বসন্তসমীরণ । তোর নহে সুখের জীবন ।। কিবা দিবা কিবা রাতি পরিমলমদে মাতি কাননে করিস বিচরণ । নদীরে জাগায়ে দিস লতারে রাগায়ে দিস চুপিচুপি করিয়া চুম্বন । তোর নহে সুখের জীবন ।। শোন্‌ বলি বসন্তের বায়, হৃদয়ের লতাকুঞ্জে আয় । নিভৃত নিকঞ্জ ছায় হেলিয়া ফুলের গায় শুনিয়া পাখির মৃদু গান লতার হৃদয়ে হারা সুখে-অচেতন-পারা ঘুমায়ে কাটায়ে দিবি প্রাণ । তাই বলি বসন্তের বায়, হৃদয়ের লতাকুঞ্জে আয় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-24