তুমি আছ কোন্ পাড়া? তোমার পাই নে যে সাড়া । পথের মধ্যে হাঁ ক'রে যে রইলে হে খাড়া ।। রোদে প্রাণ যায় দুপুর বেলা, ধরেছে উদরে জ্বালা- এর কাছে কি হৃদয়জ্বালা । তোমার সকল সৃষ্টিছাড়া ।। রাঙা অধর, নয়ন কালো ভরা পেটেয় লাগে ভালো- এখন পেটের মধ্যে নাড়ীগুলো দিয়েছে তাড়া ।।