গীতবিতান
← সব গান

তুমি আমাদের পিতা

পর্যায়: পূজা

তুমি আমাদের পিতা, তোমায় পিতা ব'লে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি, তুমি কোর না কোরা না রোষ । হে পতা, হে দেব, দূর করে দাও যত পাপ, যত দোষ- যাহা ভালো তাই দাও আমাদের, যাহাতে তোমার তোষ । তোমা হতে সব সুখ হে পিতা, তোমা হতে সব ভালো । তোমাতেই সব সুখ হে পিতা, তোমাতেই সব ভালো । তুমিই ভালো হে তুমিই ভালো, সকল-ভালোর সার । তোমারে নমস্কার হে পিতা, তোমার নমস্কার ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-26