তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া ।
তাই ভয়ে ঘোরায় দিক্বিদিকে, শেষে অন্তরে পাই সাড়া ।।
যখন হারাই বন্ধ ঘরের তালা- যখন অন্ধ নয়ন, শ্রবণ কালা,
তখন অন্ধকারে লুকিয়ে দ্বারে শিকলে দাও নাড়া ।।
যত দুঃখ আমার দুঃস্বপনে, সে যে ঘুমের ঘোরেই আসে মনে-
ঠেলা দিয়ে মায়ার আবেশ কর গো দেশছাড়া ।
আমি আপন মনের মারেই মরি, শেষে দশ জনারে দোষী করি-
আমি চোখ বুজে পথ পাই নে ব'লে কেঁদে ভাসাই পাড়া ।।