গীতবিতান
← সব গান

তুমি বন্ধু তুমি নাথ নিশিদিন

পর্যায়: পূজা

তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার। তুমি সুখ, তুমি শান্তি, তুমি হে অমৃতপাথার।। তুমিই তো আনন্দলোক, জুড়াও প্রাণ, নাশো শোক, তাপহরণ তোমার চরণ অসীমশরণ দীনজনার।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-23