গীতবিতান
← সব গান

তুমি ডাক দিয়েছ কোন সকালে

পর্যায়: পূজা

তুমি ডাক দিয়েছ কোন্ সকালে কেউ তা জানে না, আমার মন যে কাঁদে আপন-মনে কেউ তা মানে না ।। ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে, তোমার মতো এমন টানে কেউ তো টানে না ।। বেজে ওঠে পঞ্চমে স্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে কর কেউ তো হানে না । আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা, এ পথে সেই গোপন কথা কেউ তো আনে না ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-06-05