তুমি ধন্য ধন্য হে, ধন্য তব প্রেম, ধন্য তোমার জগতরচনা ।। একি অমৃতরসে চন্দ্র বিকাশিলে, এ সমীরণ পূরিলে প্রাণহিল্লোলে ।। একি প্রেমে তুমি ফুল ফুটাইলে, কুসুমবন ছাইলে শ্যাম পল্লবে ।। একি গভীর বাণী শিখালে সাগরে, কী মধুগীতি তুলিলে নদীকল্লোলে ! একি ঢালিছ সুধা, মানবহৃদয়ে, তাই হৃদয় গাইছে প্রেম-উল্লাসে ।।