গীতবিতান
← সব গান

তুমি এবার আমায় লহো হে নাথ

পর্যায়: পূজা

তুমি এবার আমায় লহো হে নাথ, লহো এবার তুমি ফিরো না হে- হৃদয় কেড়ে নিয়ে রহো ।। যে দিন গেছে তোমা বিনা তারে আর ফিরে চাহি না, যাক সে ধুলাতে । এখন তোমার আলোয় জীবন মেলে যেন জাগি অহরহ ।। কী আবেশে কিসের কথায় ফিরেছি হে যথায় তথায় পথে প্রান্তরে, এবার বুকের কাছে ও মুখ রেখে তোমার আপন বাণী কহো ।। কত কলুষ কত ফাঁকি এখনো যে আছে বাকি মনের গোপনে, আমায় তার লাগি আর ফিরায়ো না- তারে আগুন দিয়ে দহো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-10