গীতবিতান
← সব গান

তুমি এ পার ও পার কর কে গো

পর্যায়: পূজা

তুমি এ-পার ও-পার কর কে গো ওগো খেয়ার নেয়ে ? আমি ঘরের দ্বারে বসে বসে দেখি যে সব চেয়ে ।। ভাঙিলে হাট দলে দলে সবাই যবে ঘরে চলে আমি তখন মনে ভাবি আমিও যাই ধেয়ে ।। দেখি সন্ধ্যাবলা ও পার -পানে তরণী যাও বেয়ে । দেখে মন যে আমার কেমন করে, ওঠে যে গান গেয়ে ওগো খেয়ার নেয়ে । কালো জলের কলকলে আঁখি আমার ছলচলে, ও-পার হতে সোনার আভা পরান ফেলে ছেয়ে । দেখি তোমার মুখে কথাটি নাই ওগো খেয়ার নেয়ে- কী যে তোমার চোখে লেখা আছে দেখি যে সব চেয়ে । আমার মুখে ক্ষণতরে যদি তোমার আঁখি পড়ে আমি তখন মনে ভাবি আমিও যাই ধেয়ে ওগো খেয়ার নেয়ে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-01