গীতবিতান
← সব গান

তুমি হে প্রেমের রবি

পর্যায়: আনুষ্ঠানিক সংগীত

তুমি হে প্রেমের রবি আলো করি চরাচর যত করো বিতরণ অক্ষয় তোমার কর।। দুজনের আঁখি-'পরে তুমি থাকো আলো ক'রে- তা হলে আঁধারে আর বলো হে কিসের ডর। তোমারে হারায় যদি দুজনে হারাবে দোঁহে- দুজনে কাঁদিবে বসি অন্ধ হয়ে ঘন মোহে, এমনি আঁধার হবে পাশাপাশি বসে রবে তবুও দোঁহার মুখ চিনিবে না পরষ্পর। দেখো, প্রভু, চিরদিন আঁখি-'পরে থেকো জেগে- তোমারে ঢাকে না যেন সংসারের ঘন মেঘে। তোমারি আলোকে বসি উজল-আনন-শশী উভয়ে উভয়ে হেরে পুলকিতকলেবর।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-22