গীতবিতান
← সব গান

তুমি হঠাৎ-হাওয়ায় ভেসে-আসা

পর্যায়: পূজা

তুমি হঠাৎ-হাওয়ায় ভেসে-আসা ধন- তাই হঠাৎ-পাওয়ায় চমকে ওঠে মন।। গোপন পথে আপন-মনে বাহির হও যে কোন্‌ লগনে, হঠাৎ-গন্ধে মাতাও সমীরণ।। নিত্য যেথায় আনাগোনা হয় না সেথায় চেনাশোনা, উড়িয়ে ধুলো আসছে কতই জন। কখন পথের বাহির থেকে হঠাৎ-বাঁশি যায় যে ডেকে, পথহারাকে করে সচেতন।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-22