গীতবিতান
← সব গান

তুমি জাগিছ কে

পর্যায়: পূজা

তুমি জাগিছ কে? তব আঁখিজ্যোতি ভেদ করে সঘন গহন তিমিররাতি।। চাহিছ হৃদয়ে অনিমেষ নয়নে, সংশয়চপল প্রাণ কম্পিত ত্রাসে।। কোথা লুকাব তোমা হতে স্বামী- এ কলঙ্কিত জীবন তুমি দেখিছ, জানিছ- প্রভু, ক্ষমা করো হে। তব পদপ্রান্তে বসি একান্ত দাও কাঁদিতে আমায়, আর কোথা যাই।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-23