গীতবিতান
← সব গান

তুমি যেয়ো না এখনি

পর্যায়: প্রেম

তুমি যেয়ো না এখনি। এখনো আছে রজনী ।। পথ বিজন তিমিরসঘন, কানন কন্টকতরুগহন- আঁধারা ধরণী ।। বড়ো সাধে জ্বালিনু দীপ, গাঁথিনু মালা- চিরদিনে, বঁধু, পাইনু হে তব দরশন । আজি যাব অকূলের পারে, ভাসাব প্রেমপারাবারে জীবনতরণী ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-28