গীতবিতান
← সব গান

তুমি যে আমারে চাও

পর্যায়: পূজা

তুমি যে আমারে চাও আমি সে জানি। কেন যে মোরে কাঁদাও আমি সে জানি।। এ আলোকে এ আঁধারে কেন তুমি আপনারে ছায়াখানি দিয়ে ছাও আমি সে জানি।। সারাদিন নানা কাজে কেন তুমি নানা সাজে কত সুরে ডাক দাও আমি সে জানি। সারা হলে দে'য়া-নে'য়া দিনান্তের শেষ খেয়া কোন্‌ দিক-পানে বাও আমি সে জানি।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-23