গীতবিতান
← সব গান

তুমি যে চেয়ে আছ আকাশ ভরে

পর্যায়: পূজা

তুমি যে চেয়ে আছ আকাশ ভ'রে, নিশিদিন অনিমেষে দেখছ মোরে ।। আমি চোখ এই আলোকে মেলব যবে তোমার ওই চেয়ে-দেখা সফল হবে, এ আকাশ দিন গুনিছে তারি তরে ।। ফাগুনের কুসুম-ফোটা হবে ফাঁকি আমাই এই একটি কুঁড়ি রইলে বাকি । সে দিনে ধন্য হবে তারার মালা তোমার এই লোকে লোকে প্রদীপ জ্বালা আমার এই আঁধারটুকু ঘুচলে পরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-10