তুমি যে এসেছ মোর ভবনে রব উঠেছে ভুবনে ।। নহিলে ফুলে কিসের রঙ লেগেছে, গগনে কোন্ গান জেগেছে, কোন্ পরিমল পবনে ।। দিয়ে দুঃখসুখের বেদনা আমায় তোমার সাধনা । আমার ব্যথায় ব্যথায় পা ফেলিয়া এলে তোমার সুর মেলিয়া, এলে আমার জীবনে ।।