তুমি কাছে নাই ব'লে হেরো, সখা, তাই 'আমি বড়ো' 'আমি বড়ো' বলিছে সবাই । ( সবাই বড়ো হল হে । সবার বড়ো কাছে নেই ব'লে সবাই বড়ো হল হে । তোমায় দেখি নে ব'লে তোমায় পাই নে ব'লে, সবাই বড়ো হল হে । )