সখীগণ । তুমি কে গো, সখীরে কেন জানাও বাসনা । দ্বিতীয়া । কে জানিতে চায় তুমি ভালোবাস কি ভালোবাস না ।। প্রথমা । হাসে চন্দ্র, হাসে সন্ধ্যা, ফুল্ল কুঞ্জকানন, হাসে হৃদয়বসন্তে বিকচ যৌবন । তুমি কেন ফেল শ্বাস, তুমি কেন হাস না ।। সকলে । এসেছ কি ভেঙে দিতে খেলা- সখীতে সখীতে এই হৃদয়ের মেলা- দ্বিতীয়া । আপন দুঃখ আপন ছায়া লয়ে যাও । প্রথমা । জীবনের আনন্দপথ ছেড়ে দাঁড়াও । তৃতীয়া । দূর হতে করো পূজা হৃদয়কমল-আসনা ।।