গীতবিতান
← সব গান

তুমি খুশি থাকো আমার পানে চেয়ে

পর্যায়: পূজা

তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে তোমার আঙিনাতে বেড়াই যখন গান গেয়ে গেয়ে ।। তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্বভুবন ছেয়ে ছেয়ে ।। ফিরে ফিরে চিত্তবীণায় দাও যে নাড়া, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সাড়া । তোমার আঁধার তোমার আলো দুই আমার লাগল ভালো- আমার হাসি বেড়ায় ভাসি তোমার হাসি বেয়ে বেয়ে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-18