গীতবিতান
← সব গান

তুমি কি গো পিতা আমাদের

পর্যায়: পূজা ও প্রার্থনা

তুমি কি গো পিতা আমাদের! ওই-যে নেহারি মুখ অতুল স্নেহের।। ওই-যে নয়নে তব অরুণকিরণ নব, বিমল চরণতলে ফুল ফুটে প্রভাতের।। ওই কি স্নেহের রবে ডাকিছ মোদের সবে। তোমার আসন ঘেরি দাঁড়াব কি কাছে গিয়া! হৃদয়ের ফুলগুলি যতনে ফুটায়ে তুলি দিবে কে বিমল করি প্রসাদসলিল দিয়া।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-22