(মিশ্র বারোঁয়া-পিলু। আড়খেমটা) তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা তোমা্য় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা।। কবে তুমি গেয়েছিলে, আঁখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি। শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা।। তুমি কথা কোয়ো না, তুমি চেয়ে চলে যাও; এই চাঁদের আলোতে তুমি হেসে গ'লে যাও। আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে, তোমা্র আঁখির মতন দুটি তারা ঢালুক কিরণধারা।।