গীতবিতান
← সব গান

তুমি কোন্‌ পথে যে এলে

পর্যায়: প্রকৃতি

তুমি কোন্‌ পথে যে এলে পথিক, আমি দেখি নাই তোমারে। হঠাৎ স্বপন-সম দেখা দিলে বনেরি কিনারে।। ফাগুনে যে বান ডেকেছে মাটির পাথরে। তোমার সবুজ পালে লাগল হাওয়া, এলে জোয়ারে! ভেসে এলে জোয়ারে- যৌবনের জোয়ারে।। কোন্‌ দেশে যে বাসা তোমার কে জানে ঠিকানা- কোন্‌ গানের সুরের পারে তার পথের নাই নিশানা। তোমার সেই দেশেরি তরে আমার মন যে কেমন করে- তোমার মালার গন্ধে তারি আভাস আমার প্রাণে বিহারে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-22