তুমি মোর পাও নাই পরিচয় । তুমি যারে জান সে যে কেহ নয়, কেহ নয় । মালা দাও তারি গলে, শুকায় তা পলে পলে, আলো তার ভয়ে ভয়ে রয়- বায়ুপরশন নাহি সয় ।। এসো এসো দুঃখ, জ্বালো শিখা, দাও ভালে অগ্নিময়ী টিকা । মরণ আসুক চুপে পরমপ্রকাশরূপে, সব আবরণ হোক লয়- ঘুচুক সকল পরাজয় ।।