গীতবিতান
← সব গান

তুমি তো সেই যাবেই চ'লে

পর্যায়: প্রেম ও প্রকৃতি

তুমি তো সেই যাবেই চ'লে, কিছে তো না রবে বাকি- আমায় ব্যথা দিয়ে গেলে জেগে রবে সেই কথা কি।। তুমি পথিক আপন-মনে এলে আমার কুসুমবনে, চরণপাতে যা দাও দ'লে সে-সব আমি দেব ঢাকি।। বেলা যাবে আঁধার হবে, একা ব'সে হৃদয় ভ'রে আমার বেদনখানি আমি রেখে দেব মধুর ক'রে। বিধায়-বাঁশির করুণ রবে সাঁঝের গগন মগন হবে, চোখের জলে দুখের শোভা নবীন ক'রে দেব রাখি।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-22

তুমি তো সেই যাবেই চ'লে – গীতবিতান