গীতবিতান
← সব গান

তুমি উষার সোনার বিন্দু

পর্যায়: বিচিত্র

তুমি উষার সোনার বিন্দু প্রাণের সিন্ধুকূলে, শরৎ-প্রাতের প্রথম শিশির প্রথম শিউলিফুলে।। আকাশপারের ইন্দ্রধনু ধরার পারে নোওয়া, নন্দনেরই নন্দিনী গো চন্দ্রলেখায় ছোঁওয়া, প্রতিপদে চাঁদের স্বপন শুভ্র মেঘে ছোঁওয়া- স্বর্গলোকের গোপন কথা মর্তে এলে ভুলে।। তুমি কবির ধেয়ান-ছবি পূর্বজনম-স্মৃতি, তুমি আমার কুড়িয়ে-পাওয়া হারিয়ে-যাওয়া গীতি। যে কথাটি যায় না বলা কইলে চুপে চুপে, তুমি আমার মুক্তি হয়ে এলে বাঁধনরূপে- অমল আলোর কমলবনে ডাকলে দুয়ার খুলে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-22