তার হাতে ছিল হাসির ফুলের হার কত রঙে রঙ-করা ।
মোরে সাথে ছিল দুখের ফলের ভার অশ্রুর রসে ভরা ।।
সহসা আসিল, কহিল, কহিল সে সুন্দরী 'এসো-না বদল করি' ।
মুখপানে তার চাহিলাম, মরি মরি, নিদয়া সে মনোহরা ।।
সে লইল মোর ভরা বাদলের ডালা, চাহিল সকৌতুকে ।
আমি লয়ে তার নবফাগুনের মালা তুলিয়া ধরিনু বুকে ।
'মোর হল জয়' যেতে যেতে কয় হেসে, দূরে চলে গেল ত্বরা ।
সন্ধ্যায় দেখি তপ্ত দিনের শেষে ফুলগুলি সব ঝরা ।।