গীতবিতান
← সব গান

উলঙ্গিনী নাচে রণরঙ্গে

পর্যায়: নাট্যগীতি

উলঙ্গিনী নাচে রণরঙ্গে। আমরা নৃত্য করি সঙ্গে।। দশ দিক আঁধার ক'রে মাতিল দিক্‌-বসনা, জ্বলে বহ্নিশিখা রাঙা রসনা- দেখে মরিবারে ধাইছে পতঙ্গে।। কালো কেশ উড়িল আকাশে, রবি সোম লুকানো তরাসে। রাঙা রক্তধারা ঝরে কালো অঙ্গে- ত্রিভুবন কাঁপে ভুরুভঙ্গে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-22