উতল হাওয়া লাগল আমার গানের তরণীতে। দোলা লাগে, দোলা লাগে তোমার চঞ্চল ওই নাচের লহরীতে। যদি কাটে রশি, যদি হাল পড়ে খসি, যদি ঢেউ উঠে উচ্ছসি, সন্মুখেতে মরণ যদি জাগে- করি নে ভয়- নেবই তারে, নেবই তারে জিতে।।