উতল ধারায় বাদল ঝরে, বেলা যে যায় একা ঘরে।। সজল-হাওয়া বহে বেগে, পাগল নদী উঠে জেগে, আকাশ ঘেরে কাজল মেঘে, তমালবনে আঁধার করে।। ওগো বঁধু, দিনের শেষে এলে তুমি কেমন বেশে- আঁচল দিয়ে শুকাব জল, মুছাব পা আকুল কেশে। নিবিড় হবে তিমির-রাতি, জ্বেলে দেব প্রেমের বাতি, পরানখানি দেব পাতি- চরণ রেখো তাহার 'পরে।।